সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীতে ইয়াবাসহ একজন আটক, অপর আসামি পলাতক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জসিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় রয়েল (৩৭) নামে আরও এক আসামি পলাতক রয়েছেন।
আটক মোঃ জসিম উপজেলার বেগমগঞ্জ পৌরসভার ০২নং ওয়ার্ডের নাজিরপুর এলাকার (রাজা মিয়া মেম্বার বাড়ি) মৃত আবদুল জলিলের ছেলে। অপরদিকে পলাতক রয়েল একই উপজেলার একলাশপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের একলাশপুর এলাকার (হাজী ধন ভূঁঞা কাজী বাড়ি) মৃত রেজাউল হকের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ২৫ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২৮০ পিস (মোট ওজন প্রায় ২৬ গ্রাম) উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণির ক্রমিক নং-১০ (ক) এবং ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নোয়াখালীতে ইয়াবাসহ একজন আটক, অপর আসামি পলাতক

আপডেট টাইম : ১০:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬